মাধবপুরে কৃষকের মরিচ ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৩ AM

মাধবপুরে কৃষকের মরিচ ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০১/২০২৪ ০৭:২৬:১০ AM

মাধবপুরে কৃষকের মরিচ ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে এক কৃষকের ৩০ শতাংশ ফলন্ত মরিচ ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলা জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামের ফুরুক মিয়ার ৩০ শতাংশ জমির মরিচ ক্ষেত কেটে দেওয়া ঘঠনা ঘটেছে।

কৃষক ফুরুক মিয়া জানান, আজ সকালে আমার পাশের জমির এক কৃষক মোবাইল করে জানায় আমার মরিচ ক্ষেতের গাছ গুলা কাটা অবস্থা দেখে। তারপর আমি দৌড়িয়ে গিয়ে দেখি ক্ষেতে অধিকাংশ মরিচ গাছ কেটে ফেলা হয়েছে এই মরিচ ক্ষেত কেটে ফেলার ফলে প্রায় লাখ টাকা ক্ষতি হতে পারে বলে জানিয়েছে, তিনি আরও জানান, কয়েক মাস আগে আমার ঘর থেকে ৩ টা গরু চুরি হয় পরে মাধবপুর থানায় মামলা করলে আমার গ্রাম থেকে বিল্লাল মিয়া মৃত তাউস মিয়া ছেলে, আল আমিন মিয়া পিতা আনিছ মিয়া ছেলে, আমিন মিয়া মোখলেস আলীর ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। পরে আসামিরা জেল থেকে বের হয়ে আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে এবং আমি মনে করি আমার ঘর থেকে যে লোকগুলো গরু চুরির সাথে জড়িত এই লোকগুলো আমার মরিচ ক্ষেত কেটে দিতে পারে বলে অভিযোগ ফুরুক মিয়ার। জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, আমরা কৃষি অফিসে থেকে খোঁজ খবর নিয়ে কৃষকের মরিচ ক্ষেতের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা জেনে ওই কৃষককে সর্বোচ্চ সহযোগী করার চেষ্টা করবে বলে জানিয়েছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ