শীতে হবিগঞ্জের শ্রমজীবী মানুষদের নাজেহাল অবস্থা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৪০ AM

শীতে হবিগঞ্জের শ্রমজীবী মানুষদের নাজেহাল অবস্থা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০১/২০২৪ ০৯:৫৫:৫০ AM

শীতে হবিগঞ্জের শ্রমজীবী মানুষদের নাজেহাল অবস্থা

শীতে হবিগঞ্জের শ্রমজীবী মানুষদের নাজেহাল অবস্থা।


হবিগঞ্জ সদর উপজেলার ভিংরাজ মিয়া। প্রতিদিন কাজ করে পাওয়া মজুরিতে চলে সংসার। মাটি কাটা, বালু বহনসহ পরিশ্রমের কাজ করতে ঘর থেকে বের হন ভোরে। হারভাঙ্গা পরিশ্রম শেষে বাড়ি ফিরেন সাথে যাওয়া অন্য শ্রমিকদের।

কিন্তু গত কয়েকদিন যাবত শৈত্য প্রবাহে তেমন একটা কাজ নেই। তারপরও ভোরবেলা কাজের সন্ধানে কোদাল আর টুকরি নিয়ে চলে আসেন শায়েস্তানগর বাজারের পাশে। সেখানে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাঁর।

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার সারাদিন তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্থ হয়ে পড়েছে হবিগঞ্জের জনজীবন।

কনকনে বাতাসে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের অবস্থা নাজেহাল হয়ে পড়েছে। এরফলে বিপাকে পড়েছেন শ্রমিকরা। মানুষের পাশাপাশি গবাদি পশুও এই শীতে কাবু হয়ে পড়েছে। কৃষকরা তাদের গবাদিপশুগুলোকে চটের বস্তা পরিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সোমবার ভোরে হবিগঞ্জ জেলায় ৭.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। মঙ্গলবার ছিল ৭ ডিগ্রির নিচে। তবে বুধবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। নতুন বছরের শুরুতেই হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। অনেকে খড় দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

এদিকে সরকারিভাবে বরাদ্দ আসা শীতবস্ত্র অনেক আগেই বিতরণ শেষ হওয়ায় এই শীতে নিম্ব আয়ের মানুষদের কষ্ট পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে হবিগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টর মঈন খান এলিস জানান, শীতবস্ত্রের যা বরাদ্ধ এসেছিল তা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। নতুন কোনো বরাদ্ধ আসেনি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ