হবিগঞ্জে গানের আসর থেকে ফেরার পথে কৃষককে কুপিয়ে হত্যা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৮ AM

হবিগঞ্জে গানের আসর থেকে ফেরার পথে কৃষককে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৪ ০২:২৪:৫৫ AM

হবিগঞ্জে গানের আসর থেকে ফেরার পথে কৃষককে কুপিয়ে হত্যা

প্রতিকী ছবি


হবিগঞ্জের লাখাইয়ে বধুলাল দাশ (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বধুলাল দাশ উপজেলার বুল্লা ইউনিয়নের হেলারকান্দি গ্রামের মহালাল দাশের ছেলে।  

স্থানীয়রা জানায়, গতকাল বুধবার (১০ জানুয়ারি) পার্শ্ববর্তী বড়কান্দি গ্রামে একটি গানের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা এসে গান পরিবেশন করেন। রাত ২ টার দিকে বধুলাল দাশ বাড়ি ফেরার পথে একই ইউনিয়নের চরগাঁও গ্রামের বাবুল মিয়াসহ ৪/৫ ব্যক্তির তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বধুলাল দাশের চাচাতো ভাই প্রমুদ লাল দাশ জানান, সম্প্রতি বাবুল মিয়ার সঙ্গে বধুলাল দাশের তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়।

এর জেরে রাতে পাশ্ববর্তী বড়কান্দি গ্রামের একটি গানের আসর থেকে বাড়ি ফেরার পথে বাবুল মিয়াসহ কয়েক তাকে কুপিয়ে হত্যা করে। 

সকালে হবিগঞ্জ সদর মডেল থানার এস আই ওয়াহেদ গাজী মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করেছে পুলিশ। দ্রুতই তাদেরকে আটক করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ