আজমিরীগঞ্জে হাওর থেকে কিশোরের মরদেহ উদ্ধার
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪২ AM

আজমিরীগঞ্জে হাওর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৪ ০৫:৩২:০৪ AM

আজমিরীগঞ্জে হাওর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি


আজমিরীগঞ্জে হাওড়ের খাল থেকে আরজান মিয়া ওরফে ময়না (১৬) নামে এক কিশোর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের বিরাট-শিবপাশা হাওড়ের ফুনাতলা বন্দের খাল থেকে আরজান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরজান মিয়া জেলার বানিয়াচং উপজেলার ২ নং ইউনিয়নের চাঁনপাড়া গ্রামের বশির মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হাওড়ে গরু দেখাশোনা করার সময় এক শিশু রাখাল আরজান মিয়ার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘঠনাস্থলে এসে আরজান মিয়ার মরদেহ হাওড় থেকে উদ্ধার করে। এ সময় পুলিশ আরজানের পকেটে থাকা মোবাইল থেকে তার পরিবারকে খবর দিলে আরজানের পিতা ও স্বজনরা ঘঠণাস্থলে উপস্থিত হন।

আরজানের প্রতিবেশী ওয়াসিফ মিয়া জানান, বৃহস্পতিবার সকালে সাড়ে আটটার দিকে নিজের বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশা (মিশুক) নিয়ে বের হয়। তার পিতাকে জমিতে কাজের জন্য নামিয়ে দিয়ে যাত্রী পরিবহনে বের হয় আরজান। দুপুরে মোবাইলে ঘঠনা ঘঠনাটি জানার পর আজমিরীগঞ্জ ঘঠনাস্থলে তার পিতা বশির মিয়াকে সাথে নিয়ে আসেন তিনি।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ডালিম আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিশুক নেয়ার জন্য আরজান মিয়াকে হত্যা করা হয়েছে৷ তবে এখনো নির্দিষ্ট ভাবে কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করছি। লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী