মাধবপুরে ১২টি পাখি উদ্ধার, অসংখ্য ফাঁদ জব্দ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

মাধবপুরে ১২টি পাখি উদ্ধার, অসংখ্য ফাঁদ জব্দ

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৪ ০৬:৫৭:০৫ পূর্বাহ্ন

মাধবপুরে ১২টি পাখি উদ্ধার, অসংখ্য ফাঁদ জব্দ

মাধবপুরে ১২টি পাখি উদ্ধার, অসংখ্য ফাঁদ জব্দ।


হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগের অভিযানে ১২ টি পাখি উদ্ধার ও অসংখ্য ফাঁদ, খাঁচা জব্দ করা হয়েছে।   

শনিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার মনতলা বাজার, পৌর শহর, আদাঐর ইউনিয়নের সোনাই ইট ভাটা এলাকায় পাখি উদ্ধারের অভিযান পরিচালনা করা হয়। 

এসময় অভিযান পরিচালনা করে ২টি তিলা ঘুঘু, ৪টি শালিক, ৩টি দেশীয় টিয়া, ১টি চন্দনা টিয়া, ১টি ডাহুক, ও ১টি দেশীয় ময়নাসহ অসংখ্য পাখি শিকার কাজে ব্যবহৃত ফাঁদ ও খাঁচা জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন  শ্রীমঙ্গল, সাতছড়ি ও তেলমাছড়া বন বিভাগের কর্মকর্তারা ও অভিযানে সহযোগিতা করেন পাখি প্রেমিক সোসাইটি। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ব্যবস্হাপনা প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান,সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল-আমিন,তেলমাছড়ার বিট কর্মকর্তা হাবিবুল্লাহ,সাংবাদিক মাসুদ লস্কর,পাখি প্রেমিক সোসাইটির আহবায়ক মুজাহিদ মসি, যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ পাল, শেখ মো. শাহিনুদ্দিন,সাতছড়ির বিট কর্মকর্তা মামুনুর রশিদ,জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম ও বন বিভাগের সদস্য মোঃ ইব্রাহিম ও মোমেন মিয়া প্রমুখ।

এ বিষয়ে সহকারি বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান জানান, আমরা মাধবপুর এলাকায় বেশ কয়েকজন পাখি শিকারির সন্ধান পেয়েছি যারা পাখি শিকার ও বন্যপাখির অবৈধ বাণিজ্য করছে।ডিএফও মহোদয়ের নির্দেশনায় পরিচালিত অভিযানের দোষীদের বিরুদ্ধে বন্যপ্রাণি আইনে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উদ্ধারকৃত বিভিন্ন প্রজাতির ১২ টি পাখি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে