হবিগঞ্জে নদ-নদীর পানি ফের বাড়ছে
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৫ AM

হবিগঞ্জে নদ-নদীর পানি ফের বাড়ছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ০৫:৪৮:০৫ AM

হবিগঞ্জে নদ-নদীর পানি ফের বাড়ছে

নদ-নদীর পানি ফের বাড়ছে


হবিগঞ্জে নদ-নদীগুলোতে পানি আবারো বাড়তে শুরু করেছে। সোমবার (৩ জুলাই) সকাল পর্যন্ত কালনি-কুশিয়ারার পানি আজমিরীগঞ্জে বিদৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এছাড়া খোয়াই, ধলেশ্বরিসহ জেলার সব নদীর পানি বাড়লেও এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

যদিও হবিগঞ্জে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। গত ২৪ ঘন্টায় জেলায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোমবার সকালে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ফেসবুক পেজে নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- কুশিয়ারা নদীর পানি আজমিরীগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, শেরপুর পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার এবং মার্কুলি পয়েন্টে ১৮২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

খোয়াই নদীর পানি সবগুলো পয়েন্টেই বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হওয়ার খবর জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয় খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি বিপৎসীমার ৮৪ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ৪৮৯ সেন্টিমিটার এবং শহরের মাছুলিয়া পয়েন্টে ২৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি
সিলেটে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে
বাতিল হলো সালমান শাহ’র ম'রদেহ তোলার নির্দেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব*ঞ্চিত প্রকৃত কৃষকরা, স্ব*জনপ্রীতির অ*ভিযোগ
নবীগঞ্জের ক্ষ*তিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা
জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ