‘সিক্রেট সুপারস্টার’ জায়রা কীভাবে কোটি টাকার মালিক?
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৪ PM

‘সিক্রেট সুপারস্টার’ জায়রা কীভাবে কোটি টাকার মালিক?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৪ ০৭:৪২:৫৫ AM

‘সিক্রেট সুপারস্টার’ জায়রা কীভাবে কোটি টাকার মালিক?

ছবি: সংগৃহীত


দঙ্গল কন্যা জায়রা ওয়াসিমকে সবাই সিক্রেট সুপারস্টার নামেই চেনেন। কম বাজেটের সেই ছবিটি অনেক প্রশংসা পেয়েছিল। তার মিষ্টি মুখ ও দুর্দান্ত অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। জায়রার শুরুটা আমির খানের প্রযোজনা সংস্থার ছবি দঙ্গল থেকে। দ্যা স্কাই ইজ পিঙ্ক ছবিতেও অভিনয় করেন এই অভিনেত্রী। এরপর অভিনয় ছেড়ে দিয়ে সবাইকে অবাক করে দেন জায়রা। মাত্র তিনটি ছবিতে অভিনয় করেই জায়রা কীভাবে কোটি টাকার মালিক—জানেন?

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, তিনটি ছবিতে অভিনয় করেই জাতীয় পুরস্কার ও ফিল্মফেয়ার জিতে নিয়েছিলেন জায়রা।

যে পুরস্কার পেতে বছরের পর-বছর অপেক্ষা করতে হয় বলিউডের নামী অভিনেত্রীদের। অল্প বয়সেই সেই পুরস্কার পান মিষ্টি মুখের এই অভিনেত্রী।

জানা গেছে, তার যে টাকা আছে তা দিয়ে তার আগামী কয়েক প্রজন্মেও কোনও অভাব থাকবে না। কিন্তু সিক্রেট সুপারস্টার সফল হওয়ার পর হঠাৎ অভিনয় ছাড়েন জায়রা। যা ভক্তদের নিরাশ করেছিল।

আরও জানা গেছে, আধ্যাত্মিক জীবনে মনোনিবেশ করতেই নাকি অভিনয় জগতকে চিরকালের জন্য গুডবাই জানিয়েছেন জায়রা। তবে অভিনেত্রীকে এখনও ভীষণ মিস করে বলিউড ও তার ভক্তরা।

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু