মারা গেছেন অভিনেতা আহমেদ রুবেল
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ PM

মারা গেছেন অভিনেতা আহমেদ রুবেল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ০৭:২০:৩৫ AM

মারা গেছেন অভিনেতা আহমেদ রুবেল

ছবি: সংগৃহীত


জনপ্রিয় অভিনেতা আহমেদ রেজা রুবেল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত রুবেলের মৃত্যুর কারণ জানা যায়নি।

আজ সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ার সুবাস’– এর একটি বিশেষ প্রদর্শনী ছিল। এ প্রদর্শনীতে যোগ দিতে আসার কথা ছিল আহমেদ রুবেলের।

উল্লেখ্য, আহমেদ রেজা রুবেল মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। তিনি তার নাট্যজীবন শুরু করেন সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ দলের মাধ্যমে। পরবর্তীতে বহু টেলিভিশন নাটক এবং একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন।

হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ সিনেমা জনপ্রিয়তা এনে দেয় আহমেদ রুবেলকে।

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু