‘প্রেম-ভালোবাসা বলে কিছু নেই, সবটাই শরীর-সর্বস্ব’
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৬ AM

‘প্রেম-ভালোবাসা বলে কিছু নেই, সবটাই শরীর-সর্বস্ব’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৪ ০৮:৪৭:৪২ AM

‘প্রেম-ভালোবাসা বলে কিছু নেই, সবটাই শরীর-সর্বস্ব’

ছবি: সংগৃহীত


ভালোবাসা দিবসের আগেই প্রেম-ভালোবাসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত। তার মতে, এখনকার সময়ে প্রেম-ভালোবাসা বলে কিছু নেই, সবটাই শরীর-সর্বস্ব।

সম্প্রতি পহেলা ফাল্গুন, সরস্বতী পূজা ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।  সেখানে প্রেম ও ভালোবাসাকে সঙ্গায়িত করার  পাশাপাশি নিজের প্রথম প্রেমের স্মৃতিচারণও করেন।

দেবলীনা বলেন, ‘আমার এলাকায় একজনের প্রেমে পড়েছিলাম। সেই ছেলেটিই ছিল আমার প্রথম প্রেমিক। তাকে মন দিয়েছিলাম। ৭ বছর সম্পর্কে ছিলাম। আমার পরিবার থেকেও এই সম্পর্কে সম্মতি ছিল। দশম শ্রেণিতে পড়ার সময় ওর সঙ্গে ভালোবাসা বিনিময় করি। কিন্তু এখন সে আমার অতীত।’

তিনি আরও বলেন, ‘প্রথম প্রেম বলে ভুলিনি। আমাদের এক অনাবশ্যক কারণে ভেঙে যায় সম্পর্ক। তবুও সেই সময়টা আজও ভুলতে পারি না। আসলে সময়টাই মনে থাকে, কিন্তু মানুষটা ফিকে হয়ে যায়।’

বর্তমান সময়ে সরস্বতী পূজা, ভালোবাসা দিবস— সবই বদলে গেছে জানিয়ে অভিনেত্রী বলেন, ‘এখনকার দিনের সরস্বতী পূজা কিন্তু আগের মতো নেই। সবকিছুই সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক। আমরা ছোটবেলায় এই বিশেষ দিনটির সারা বছর অপেক্ষা করতাম। শুধু তাই নয়, সারা বছর যার দিকে চোখ তুলে তাকাতে ইতস্ত বোধ করতাম, সরস্বতী পূজার দিন তার সঙ্গে একটু দৃষ্টি বিনিময় হবে— এই আশায় ৩৬৪ দিন অপেক্ষা করতাম। কিন্তু এখন তো প্রেম-ভালোবাসার সংজ্ঞাই বদলে গিয়েছে, এখন সবটাই শরীর-সর্বস্ব হয়ে গিয়েছে।’

বদলে যাওয়ার কারণ ব্যাখ্যা করে দেবলীনা বলেন, ‘এর কারণ মোবাইল ফোন। বর্তমানে ইন্টারনেটে এটা-ওটা সার্চ করে ছোট থেকেই নানা ধরনের কনটেন্ট দেখে ফেলছে তারা। এতে রোমান্সের পবিত্রতা কিংবা সারল্য হারিয়ে গেছে।’

ব্যক্তিজীবনে ভালোবেসে নির্মাতা তথাগত মুখার্জিকে বিযে করেন এই অভিনেত্রী। কিন্তু ২০২১ সালে গুঞ্জন ছড়ায়, অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন তথাগত। এ নিয়ে তথাগতর সঙ্গে দাম্পত্য জীবনে টানাপড়েন তৈরি হয় দেবলীনার। বর্তমানে আলাদা বসবাস করলেও এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি এই তারকা দম্পতির।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক