মারা গেলেন অভিনেত্রী কবিতা চৌধুরী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

মারা গেলেন অভিনেত্রী কবিতা চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ০৭:৩০:০৭ পূর্বাহ্ন

মারা গেলেন অভিনেত্রী কবিতা চৌধুরী

ছবি: সংগৃহীত


হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘উড়ান’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী কবিতা চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ভারতের অমৃতসরের এক হাসপাতালে রাত সাড়ে ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রখ্যাত এই অভিনেত্রী টেলিভিশন অনুষ্ঠান উড়ান ও একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে ললিতাজির চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত।

১৯৮৯ সালে মুক্তি পাওয়া উড়ান সিরিয়ালে কবিতা আইপিএস অফিসার কল্যাণী সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি উড়ানের চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন তিনি নিজেই। তার বোন কাঞ্চন চৌধুরি ভট্টাচার্যের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল টেলিভিশন অনুষ্ঠানটি।

সেই সময়ে, কবিতাকে মহিলা ক্ষমতায়নের আইকন হিসাবে তুলে ধরা হয়েছিল। কারণ, চলচ্চিত্র এবং টেলিভিশনে মহিলা আইপিএস অফিসারদের খুব বেশি প্রতিনিধিত্ব ছিল না সেইসময়। কবিতা ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে বিখ্যাত বিজ্ঞাপনগুলিতে ললিতাজির চরিত্রে অভিনয় করার জন্যও পরিচিত ছিলেন।

এখানে, তিনি বুদ্ধিমান গৃহিণীর ভূমিকায় অভিনয় করেছেন। যিনি তার অর্থ ব্যয় করার সময় ন্যায়বিচারী এবং সর্বদা সঠিক জিনিস পছন্দ করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ