বিচ্ছেদের পরপর বিয়ের পিঁড়িতে কাঞ্চন মল্লিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

বিচ্ছেদের পরপর বিয়ের পিঁড়িতে কাঞ্চন মল্লিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ০৭:২২:০৫ পূর্বাহ্ন

বিচ্ছেদের পরপর বিয়ের পিঁড়িতে কাঞ্চন মল্লিক

ছবি: সংগৃহীত


দুইদিন  আগেই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেল অভিনেতা কাঞ্চন মল্লিক ও পিঙ্কির। ডিভোর্সের ৪৮ ঘণ্টা পার না হতেই সামনে এলো অভিনেতার নতুন করে বিয়ের খবর।

সকল গুঞ্জন, জল্পনা-কল্পনাকে সত্যি প্রমাণ করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বহুদিন ধরেই সম্পর্কে ছিলেন এই জুটি। এমনকি তাদের সম্পর্কের প্রভাবেই নাকি সংসার ভেঙেছিল কাঞ্চনের।

টলিপাড়া সূত্রের খবর, আগামী ৬ মার্চ বিয়ের পিঁড়িতে বসছেন কাঞ্চন-শ্রীময়ী। শ্রীময়ীর এটি প্রথম বিয়ে। তবে কাঞ্চনের তৃতীয়। পিঙ্কির আগেও অভিনেত্রী অনিন্দিতা দাসের সঙ্গে সংসার করেছিলেন এই অভিনেতা। সেই সংসারও টেকেনি।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাল্গুনে প্রজাপতি ঋষিকে সাক্ষী রেখে গাঁটছড়া বাঁধবেন কাঞ্চন-শ্রীময়ী। ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি পুরোদমে শুরু করে এই জুটি। সাজিয়েছেন পরিকল্পনাও।

এদিকে, কাঞ্চন-পিঙ্কির ডিভোর্স দুইদিন আগে হলেও তাদের দূরত্ব বেশ কয়েক বছর ধরেই।  কাঞ্চনের অভিযোগ, ৯ বছরের দাম্পত্যে নাকি মাত্র ২০ দিন একসঙ্গে সংসার করেছেন তারা। কাঞ্চনের পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়ের পর থেকেই নাকি আলাদা থাকতেন পিঙ্কি।

অন্যদিকে, বিগত দুই বছরে সর্বদাই কাঞ্চনের পাশে থেকেছেন শ্রীময়ী। যদিও বরাবরই অভিনেতাকে ‘দাদা’ সম্বোধন করেছেন তিনি। সম্পর্কের বিষয়টিকেও বন্ধুত্ব বলে চালিয়ে দিয়েছেন।

তবে ডিভোর্সের ঘোষণা আসতেই সেই কাঞ্চনের গলায় মালা দিতে চলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসবেন টলিউডের আলোচিত এই জুটি। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ