স্ত্রীকে নিয়ে মুদি দোকানে ‘কেজিএফ’ সিনেমার নায়ক যশ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ AM

স্ত্রীকে নিয়ে মুদি দোকানে ‘কেজিএফ’ সিনেমার নায়ক যশ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৪ ০৫:০১:১৬ AM

স্ত্রীকে নিয়ে মুদি দোকানে ‘কেজিএফ’ সিনেমার নায়ক যশ

স্ত্রীকে নিয়ে মুদি দোকানে ‘কেজিএফ’ সিনেমার নায়ক যশ।


‘কেজিএফ’ এর সাফল্যের পর দক্ষিণী তারকা যশ এখন বলিউডের পরিচিত মুখ। ‘কেজিএফ ২’-এর পরে এখনও পর্যন্ত তাকে অন্য বলিউড ছবিতে দেখা যায়নি। কয়েক মাস আগে শোনা গিয়েছিল নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এ ‘রাবণ’ হচ্ছেন যশ। সেই চরিত্র নাকি মোটেও পছন্দ ছিল না যশের। তবে শেষমেশ নাকি রাজি হয়েছেন ‘কেজিএফ’ তারকা। দীর্ঘ টালবাহানার পর রাবণের চরিত্রে চূড়ান্ত করা হয় যশকে।

কিছু দিন আগেই স্ত্রী রাধিকাকে সঙ্গে নিয়ে ইতালি থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন যশ। স্ত্রীর সঙ্গে বিদেশ ভ্রমণের ছবিও পোস্ট করেছিলেন দক্ষিণী তারকা। তবে এবার একেবারে অন্য ভূমিকায় দেখা গেল যশকে। কর্ণাটকের একটি স্থানীয় মুদি দোকান থেকে চকলেট কিনছেন ‘কেজিএফ’ তারকা। পাশে রয়েছেন স্ত্রী রাধিকাও।

স্থানীয় দোকান থেকে চকলেট কেনার এই ছবি সোশ্যালে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। দক্ষিণী তারকারা এমনিতেই বেশি পারিশ্রমিক পান। ‘কেজিএফ’-এর বিপুল সাফল্যের পর যশের ‘ব্যাংক ব্যালেন্স’ও ফুলেফেঁপে উঠেছে। তাছাড়া ‘রাবণ’ চরিত্রের জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন যশ। যা নাকি রণবীরের পারিশ্রমিককেও ছাপিয়ে গেছে। এমনিতে ‘কেজিএফ’-এর পরে যশ পারিশ্রমিক আরও বাড়িয়ে দিয়েছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু