সিনেমার শুটিংয়ে সিলেটে পরীমণি
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ AM

সিনেমার শুটিংয়ে সিলেটে পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৪ ০২:৫৫:৪৪ AM

সিনেমার শুটিংয়ে সিলেটে পরীমণি

আবার কাজে ফিরতে দেখা গেল পরীকে। ছবি: সংগৃহীত


সাত সকালে সিলেটে সাইমনের সঙ্গে পরীমণি শরীফুল রাজের সঙ্গে সম্পর্কের সংগ্রাম শেষ করে ছেলেকে নিয়ে স্বাভাবিক জীবনের ফিরেছিলেন পরীমণি। শুরু করেছিলেন সিনেমার কাজ। তারপর ছেলের অসুস্থতার জন্য আবার বিরতি নেন ঢালিউডের এই চিত্রনায়িকা। আবার কাজে ফিরতে দেখা গেল পরীকে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালবেলা সিলেট বিমানবন্দরে আরেক চিত্রনায়ক সাইমনের দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন এই নায়িকা। সাইমনের কোলে দেখা গেছে পরীর ছেলে রাজ্যকে।

তিনি লিখেছেন, ‘সাত সকালে সিলেটে ! ডোডোর গল্পের শেষ ভাগের শুটিং এর জন্যে।’ সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন পরীমণি।

দীর্ঘ বিরতির পর গত বছর ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে পরী ক্যামেরা সামনে দাঁড়ান। সেসময় পরীমণি বলেন, অনেকদিন কাজের বাইরে ছিলাম। নিজের প্রিয় জায়গায় ফেরার জন্য অনেক দিন মুখিয়ে ছিলাম। ভীষণ ভালো লাগছে আবারও লাইট ক্যামেরার দুনিয়ায় আসতে পেরে।

সিনেমা প্রসঙ্গে পরী জানান, দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প’ হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা। 

এ সিনেমায় পরীর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। সরকারি অনুদান প্রাপ্ত ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু