কাউকে শিক্ষিত করার জন্য আমি বই লিখিনি: হিরো আলম
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ AM

কাউকে শিক্ষিত করার জন্য আমি বই লিখিনি: হিরো আলম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ০৭:৫৬:৪৫ AM

কাউকে শিক্ষিত করার জন্য আমি বই লিখিনি: হিরো আলম

ছবি: সংগৃহীত


কয়েকদিন আগে বইমেলা থেকে বিতাড়িত হওয়ার পর আজ আবার বইমেলায় গেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও অভিনেত্রী রিয়া মণি।  এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় হিরো আলম জানান যে বইটি এবারের বই মেলায় এসেছে সেটি তিনি লেখেননি। বইটি একটি সম্পাদিত বই। বইটি সম্পাদনা করেছেন রাব্বুল ইসলাম খান।

তিনি বলেন, কাউকে শিক্ষিত করার জন্য বই আমি লিখিনি। এতে আমার দেয়া সব রাজনীতি জীবন নিয়ে , আমার জীবন নিয়ে দেয়া সাক্ষাৎকার গুলো রয়েছে। এছাড়া রিয়া মণির সঙ্গে হিরো আলমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রিয়ার সঙ্গে আমার যে সম্পর্ক তা বৈধ।

এর আগে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে হিরো আলমকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বের করে দেন শতাধিক দর্শনার্থী। বইমেলা থেকে বিতাড়িতের ঘটনায় অভিযোগ দিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছেন তিনি।

ডিবি কার্যালয় থেকে বের হয়ে এ বিষয়ে হিরো আলম বলেন, ‘একজন মানুষকে কোনো জায়গা থেকে বের করে দেওয়ার অধিকার কেউ রাখে না। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, বইমেলায় আমাকে ভুয়া বলে দুয়োধ্বনি দিয়ে অপমান করা হয়েছে। সে জন্য আমি ডিবি কার্যালয়ে এসেছি।’

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু