মা হতে চান ‘নাইট ম্যানেজার’ অভিনেত্রী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

মা হতে চান ‘নাইট ম্যানেজার’ অভিনেত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ১১:১১:৩১ পূর্বাহ্ন

মা হতে চান ‘নাইট ম্যানেজার’ অভিনেত্রী


শোভিতা ধুলিপালা বলিউডের জনপ্রিয় মুখ। অভিনেতা ও পরিচালক অনুরাগ কাশ্যপের ক্রাইম থ্রিলার ‘রমন রাঘব ২.০’তে অভিনয় জন্য কান ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছিলেন অভিনেত্রী। অনেকগুলো ভাষায় কাজ করেছেন। সিরিজ ‘মেড ইন হেভেন’ এর সাফল্যের পর তার জনপ্রিয়তা আরও বেড়েছে।

সম্প্রতি মুম্বাইয়ে সংবাদ মাধ্যমকে কাছে দেওয়া এক সাক্ষাৎকারে জীবন নিয়ে তার প্রকাশ তিনি। জানিয়েছেন, তিনি মা হওয়ার অপেক্ষায় রয়েছেন। সেই খবরে তোলপাড় শুরু হয়েছে বলিপাড়ায়।

‘নাইট ম্যানেজার’ অভিনেত্রী সুন্দর একটি উপমা দিয়ে তার জীবনবোধের কথা জানিয়েছেন। তার মতে, জীবন আসলে নদীতে ভাসমান একটা নৌকার মতো। যা কখনো স্রোতের অনুকূলে, কখনো স্রোতের প্রতিকূলে এক তীর থেকে অন্য তীরে যায়।

শোভিতা বলেন, আমি মনে করি, আপনি যাই করুন না কেন তা উপভোগ করুন। তবে আমি মাঝে মাঝে বিচ্ছিন্ন হই সবকিছু থেকে। আবার নিজের লক্ষ্য স্থির করি। এই সংযোগ আর বিচ্ছিন্নতার মধ্যের সরু সুতোর ওপর দিয়ে হাঁটছি আমি।

মাতৃত্ব নিয়েও মুখ খোলেন। তিনি মনে করেন, সব মেয়েই হয়ত মাতৃত্ব চান। তিনিও ব্যতিক্রম নন। অভিনেত্রীর কথায়, আমি মা হওয়ার অভিজ্ঞতা পেতে চাই। আমার মনে হয় এটা দুর্দান্ত একটা জার্নি।

কিছুদিন আগে ‘নাইট ম্যানেজার’ এর এক বছরের উদযাপন নিয়ে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে তিনি লিখেছিলেন, এক বছর হয়ে গেল। ভালো সময় কাটিয়েছিলাম আমরা। রাতে মশা মারার ধুপ, ভোরের সূর্য, কড়া ডায়েট, আরও কত কী!... আমরা ভালো কাজ করেছি।

বড়পর্দা ও ওটিটির পর অভিনেত্রী এখন তার হলিউড যাত্রা নিয়ে ব্যস্ত। দেব প্যাটেলের ‘মাঙ্কি ম্যান’ মুক্তি পাবে শিগগিরই।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন