‘দ্রুত সন্তান নিয়ে নেও’
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ AM

‘দ্রুত সন্তান নিয়ে নেও’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ০৭:১৯:৪৭ AM

‘দ্রুত সন্তান নিয়ে নেও’

ছবি: সংগৃহীত


মাস খানেক আগেই শেষ হয়েছে ‘বিগ বস’। গত বছরের অক্টোবরে শুরু হওয়া ‘বিগ বস’-এর এবারের আসর ছিল নানা কারণেই আলোচিত। বিশেষ করে অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে ও তার স্বামী ভিকি জৈনের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি।

পুরো আসরজুড়েই এই দুজনের ঝগড়া, ভালোবাসার চিত্র দেখেছেন দর্শকরা। যদিও বিগ বসের ঘরে অঙ্কিতা-ভিকির সম্পর্ক ভাঙনের দিকে মোড় নিয়েছিল। বিচ্ছেদের জল্পনাও সৃষ্টি হয়েছিল। সেই সমস্যার সমাধান মেটাতে সাহায্য করেছিলেন বলিউড ভাইজান সালমান খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন অঙ্কিতা। তিনি জানান, ‘বিগ বস’-এর ঘরে তাদের সম্পর্কের অবনতির কথা সালমানের কানে পৌঁছায়। এরপর দু’জনকে দেখা করতে বলেন এই অভিনেতা।

অঙ্কিতা জানান, ভিকিকে সঙ্গে নিয়ে সলমনের কাছে যান তিনি। দাম্পত্য সম্পর্ক কীভাবে শক্তিশালী করে তোলা যায়, সে বিষয়ে বেশ কিছু পরামর্শ দেন ভাইজান। তবে সালমনের মূল পরামর্শ ছিল যে বাচ্চা নিলেই সম্পর্ক সহজ এবং সুন্দর হবে।

যেটা শুনে খুব অবাকই হন অঙ্কিতা। সালমানকে প্রশ্ন করেন, ‘কী বলছেন স্যার?’ জবাবে বলিউড ভাইজান বারবারই বলেছেন, ‘মা হয়ে যাও, তাহলে সব সমস্যার দ্রুত সমাধান হবে।’

সালমানের কথা শুনে বিস্মিত হয়েছিলেন ভিকিও। সালমান নাকি ভিকিকে বলেছিলেন, ‘দীর্ঘমেয়াদী দাম্পত্যের একমাত্র চাবিকাঠি সন্তান। সারাজীবন একসঙ্গে থাকতে চাইলে দু’জন থেকে খুব তাড়াতাড়ি তিন জন হয়ে যাও। দেখবে সম্পর্কে টান আসবে।’

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু