চুনারুঘাট সীমান্তে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

চুনারুঘাট সীমান্তে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ০৮:৫১:২২ পূর্বাহ্ন

চুনারুঘাট সীমান্তে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

চুনারুঘাট সীমান্তে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১।


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা  থেকে ২০ কেজি গাঁজাসহ মোঃ বাচ্চু মিয়া(২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। 

বাচ্চু মিয়া উপজেলার গাজিপুর ইউনিয়নের হাপ্টারহাওর গ্রামের ইউনুছ মিয়ার পুত্র। 

শনিবার ২ মার্চ বাচ্চুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে  বিকেলে আদালতের মাধ্যমে  কারাগারে পাঠানো হয়েছে।  এরআগে শুক্রবার দিবাগত-রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক  এসআই (নিঃ) লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ  গাজীপুর ইউপির অন্তর্গত সাদ্দাম বাজার সংলগ্ন মধ্য ডুলনা সজনৈক সাজল মিয়ার নির্মানাধীন পাকা ঘরের সামনে অভিযান চালিয়ে বাচ্চু মিয়াকে ২০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেন। 

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী পালিয়ে যায়।  এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান,  হবিগঞ্জের  পুলিশ সুপার  আক্তার হোসেন স্যারের দিক নির্দেশনায় চুনারুঘাট উপজেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় চুনারুঘাট থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার দিবাগত রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি ভারতীয় গাঁজা সহ এক  মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।  এধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি হিল্লোল রায় জানান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী