হবিগঞ্জে নদীতে ভেসে এল যুবকের বস্তাবন্দী লাশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে নদীতে ভেসে এল যুবকের বস্তাবন্দী লাশ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ১০:৫২:০৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে নদীতে ভেসে এল যুবকের বস্তাবন্দী লাশ

হবিগঞ্জে নদীতে ভেসে এল যুবকের বস্তাবন্দী লাশ।


হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের করাঙ্গী নদীতে অজ্ঞাতনামা এক যুবকের (৩২) বস্তাবন্দী লাশ ভেসে আসে।

শনিবার (২ মার্চ) বিকেলে লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র জানান, করাঙ্গী নদীর হুরুমোড়া হাওরের গাতাবের নামক স্থানে বস্তা ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

তবে নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩২ বছর। তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের পর লাশ বস্তাবন্দী করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে বলে জানান তিনি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী