হবিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের উদ্বোধন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ০৯:৫৫:৪৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের উদ্বোধন

হবিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের উদ্বোধন।


হবিগঞ্জ সদর উপজেলার তিতুখাই চানপুর থেকে মির্জাপুর সড়ক হয়ে শাহপুর ওয়াপদা বাঁধ সড়কের উদ্বোধন করা হয়েছে। 

রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। 

হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদিকুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম, পাউবোর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ ও রিচি ইউপির চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ। 

হবিগঞ্জ পৌর এলাকার ময়লা-আবর্জনা দূরীকরণে ওই সড়কের পাশে ৫০ লাখ টাকা ব্যয়ে ডাম্পিং স্টেশন স্থাপন করে হবিগঞ্জ পৌরসভা। এ ডাম্পিং স্টেশনে যাতায়াতের সুবিধার জন্য পাউবো, ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় ও এলজিইডির যৌথ অর্থায়নে ৫ কোটি টাকা ব্যয়ে ওই এলাকায় ওয়াপদা বাঁধ সড়ক নির্মাণ করা হয়।  

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী