হবিগঞ্জে রোগীর খাদ্যনালী কেটে ফেলার অভিযোগ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে রোগীর খাদ্যনালী কেটে ফেলার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ০২:৫৬:১৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে রোগীর খাদ্যনালী কেটে ফেলার অভিযোগ

হবিগঞ্জে রোগীর খাদ্যনালী কেটে ফেলার অভিযোগ।


হবিগঞ্জ শহরের নতুন পৌরসভা সড়কে অবস্থিত মাদার কেয়ার জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় শহীদুল ইসলাম নামের এক কলেজ ছাত্র এখন মৃত্যুপথযাত্রী। এ নিয়ে সোমবার (১১ মার্চ) ওই হাসপাতালে রোগীর অভিভাবকদের সঙ্গে হট্টগোলসহ হাতাহাতির ঘটনা ঘটে। 

জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের মইনুল ইসলাম খানের পুত্র আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র শহীদুল ইসলাম অ্যাপেন্ডিসাইটিস ব্যথা নিয়ে শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় শহরের মাদার কেয়ারে ভর্তি হন। রাত ১১টার সময় হাসপাতালের ডাক্তার শাহ রেজাউল করিম শহীদুলের অপারেশন করার সময় তার খাদ্যনালি কেটে ফেলা হয়। এরপরই রক্তক্ষরণ শুরু হলে সে অচেতন হয়ে পড়ে। পরের দিন তার চেতনা ফিরে এলেও রক্তক্ষরণ বন্ধ হয়নি। এতে স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েন।

এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায় এবং উন্নত চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে বলে রোগীর স্বজনদের আশ্বস্থ করেন। বিষয়টি শহরজুড়ে চাউর হলে রোগীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রোগীর স্বজনদের বাকবিতণ্ডা ও হট্টগোল হয়।  

রোগীর স্বজনদের অভিযোগ, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথার অপারেশন করতে গিয়ে ওই ডাক্তার শহীদুলের খাদ্যনালী কেটে ফেলায় তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। তারা হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।

এ বিষয়ে ডাক্তার রেজাউল করিম ও হাসপাতালের এমডি আপন আহমেদ জানান, অ্যাপেন্ডিসাইটিস ব্যথার অপারেশন করতে গিয়ে খাদ্যনালীদের ইনফেকশন পাওয়া যায়। অভিভাবকদের সম্মতিতেই অপারেশন করা হয়েছে। তারপরও ওই রোগীর চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়ে সিলেট প্রেরণ করা হয়েছে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী