শায়েস্তাগঞ্জে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযানে অর্থদন্ড আদায়
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযানে অর্থদন্ড আদায়

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ০৫:২৫:৩৮ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযানে অর্থদন্ড আদায়

শায়েস্তাগঞ্জে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযানে অর্থদন্ড আদায়।


শায়েস্তাগঞ্জ উপজেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুই দোকানীকে ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। 

বুধবার  (১৩ মার্চ)  দাউদনগর বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ ভূঁইয়া। 

অভিযান শেষে তিনি সাংবাদিকদের  জানান, ২ জন মাংস ব্যবসায়ী ও ২ জন মুদির দোকানদার কে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রয় এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় সর্বমোট ৮,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় তিনি মূল্য তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ করেন এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান। 

এসময় জেলা কৃষি বিপনন কর্মকর্তা ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী