লাখাইয়ে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

লাখাইয়ে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০৯:১০:০২ পূর্বাহ্ন

লাখাইয়ে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

লাখাইয়ে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত।


হবিগঞ্জের লাখাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম  জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত  হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৭ মার্চ) সকালে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক  অর্পণ  করেন শেষে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে এক   আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন সহকারী কমিশনার ভূমি মাহমুদুল রহমান, লাখাই থানার (ওসি) মোঃ আবুল খায়ের, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এডভোকেট খোকন চন্দ্র গোপ,উপজেলা  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হক, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আসাদুজ্জামান সুহাজ, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ রেজাউদ্দীন দুলদুল, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।

পরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম, গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী