চুনারুঘাটে পেঁয়াজের বস্তায় থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

চুনারুঘাটে পেঁয়াজের বস্তায় থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ০৭:১০:০৯ পূর্বাহ্ন

চুনারুঘাটে পেঁয়াজের বস্তায় থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

চুনারুঘাটে পেঁয়াজের বস্তায় থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার ।


হবিগঞ্জের চুনারুঘাটে পেঁয়াজের বস্তায় পাঁচ কেজি গাঁজাসহ রাজু গুঞ্জু (২১) নামে এক  মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট  থানা পুলিশ। রাজু চানপুর জোয়াল ভাঙ্গা এলাকার  কমল গুঞ্জুর ছেলে।

বৃহস্পতিবার  (২১ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, ২০ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক অজিত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দেওরগাছ ইউনিয়নের  অন্তর্গত চুনারুঘাট-টু- মাধবপুরগামী চানপুর লোহারব্রীজ এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করেন। এসময় রাজুর পেঁয়াজের বস্তায় নীল রঙের পলিথিনে মোড়ানো বিশেষ কায়দায় লোকায়িত ৫কেজি গাঁজা উদ্ধার করা হয়।  এই গাঁজা নিয়ে সে ঢাকা যাচ্ছিলো বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী