মা হওয়ার খবরে মুখ খুললেন পূর্ণিমা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৮ AM

মা হওয়ার খবরে মুখ খুললেন পূর্ণিমা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৩ ০২:২৬:০৫ AM

মা হওয়ার খবরে মুখ খুললেন পূর্ণিমা

ছবি সংগৃহীত


সদ্যই নিজের ৪১তম জন্মদিন পার করলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। গত ১১ জুলাই জীবনের বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন নায়িকা। 

তবে এসবের মাঝেই বিব্রতকর এক পরিস্থিতির শিকার হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ও বিরক্ত পূর্ণিমা। 

মা হওয়ার খবরটি মিথ্যা জানিয়ে এই নায়িকা বলেন, ‘এটি ভুয়া। সত্য নয়। এমন সুখের খবর নিয়ে কেউ বিভ্রান্তিকর কোনো তথ্য ছড়াবেন না। এমন কিছু হলে আমি নিজেই জানাব।’

মিথ্যা সংবাদটি দেখে পরিচিত অনেকে ফোন করছেন জানিয়ে পূর্ণিমা বলেন, ‘ওই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয় স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! বিষয়টি আমার জন্য খুবই বিব্রতজনক।’

শিগগিরই এমন সুখবর আসার সম্ভাবনা আছে কী? এমন প্রশ্নে নায়িকার উত্তর, ‘সেটা তো আমি নিজেও জানি না। এমন খুশির সংবাদ চেপে না রেখে আমি নিজেই জানাব। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

উল্লেখ্য, চলতি বছর ফিল্ম ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করলেন পূর্ণিমা। ক্যারিয়ারে অভিনয় করেছেন- স্বামী স্ত্রীর যুদ্ধ, মনের মাঝে তুমি, আকাশ ছোঁয়া ভালোবাসা, হৃদয়ের কথা, সুভা, মনের সাথে যুদ্ধ, মা আমার স্বর্গ, বাঁধাসহ অনেক জনপ্রিয় সিনেমায়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে