বানিয়াচংয়ে স্বাধীনতা দিবস উদযাপিত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে স্বাধীনতা দিবস উদযাপিত

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ১০:৪১:৩০ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে স্বাধীনতা দিবস উদযাপিত

ছবি : নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচংয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিদ হয়েছে।

বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ (মঙ্গলবার) সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বানিয়াচং কেন্দ্রিয় স্মৃতিসৌধে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপজেলা পরিষদ মাঠে দিবসটি পালনের জন্য আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ।

পরে কুচকাওয়াজ ও দিবসের তাৎপর্যের সাথে সামঞ্জস্যপুর্ণ ডিসপ্রে প্রদর্শন করে পুলিশ, আনসার - ভিডিপি, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট ও কাব দল। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃমাহবুবুর রহমানের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুদীপ দেবের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান করা হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃআবুল কাশেম চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি)মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়র  হোসেন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া শাহেদসহ স্হানীয় সংবাদকর্মীগন, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা হুয়ায়ুন কবির, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশরাফ সোহেল, যুবলীগ নেতা আসাদুজ্জামান খান, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান মামুন, মুক্তিযোদ্ধার সন্তান তানবীর হোসেন পলাশ ও বিভিন্ন কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার কবিরুল ইসলাম, সমবায় অফিসার ইকবাল আহমদ, একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, ইউএনও অফিসের উপ- প্রশাসনিক অফিসার সুব্রত দেবসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী