চুনারুঘাটে কলা খাওয়ার অপরাধে ছাগল হত্যা, হত্যাকারী বিল্লাল আটক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

চুনারুঘাটে কলা খাওয়ার অপরাধে ছাগল হত্যা, হত্যাকারী বিল্লাল আটক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৩/২০২৪ ০২:৩৩:০২ পূর্বাহ্ন

চুনারুঘাটে কলা খাওয়ার অপরাধে ছাগল হত্যা, হত্যাকারী বিল্লাল আটক

চুনারুঘাটে কলা খাওয়ার অপরাধে ছাগল হত্যা, হত্যাকারী বিল্লাল আটক।


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানিগাও বাজারে কলা খাওয়ার অপরাধে ছাগল হত্যার দায়ে বিল্লাল মিয়া(৩৩) নামে  এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক বিল্লাল উপজেলার রানিগাও ইউনিয়নের দক্ষিণ  রানিগাঁও গ্রামের মৃত মকবুল ওরফে কনা মিয়ার পুত্র।

মঙ্গলবার ২৬ মার্চ বিকেলে বিল্লালকে  আদালতে সোপর্দ করছে। এ তথ্য নিশ্চিত করেন  চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায়। 

জানা যায়,  গত সোমবার প্রতিদিনের ন্যায়  রানিগাঁও বাজারে বিল্লাল মিয়া কলা বিক্রি করে আসছিলেন। এসময় একই এলাকার সামছু মিয়ার একটি ছাগল বিল্লাল মিয়ার বিক্রি করতে আনা কলা  খেয়ে  ফেলে এবং কিছু কলা মাটিতে ফেলে নষ্ট করে। পরে বিল্লাল মিয়া ক্ষিপ্ত হয়ে ছাগলটিকে আঘাত করলে ঘটনাস্থলেই ছাগলটি মারা যায়।  ছাগলটির মৃত্যুতে মালিক সামছু মিয়া  কান্নায় ভেঙে পড়েন। পরে স্থানীয় লোকজন  টাকার বিনিময়ে রফাদফা করেন। এর মধ্যে মৃত  ছাগলটির পাশে ছাগল ছানার দুগ্ধ  পানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক  ভাইরাল হয়। ছবিতে দেখা যায় মৃত ছাগলের দুই বাচ্চা মায়ের দুগ্ধ পান করছে। ওই বিষয়টি নিয়ে অনেকেই হৃদয়বিদারক ফেসবুকে  স্ট্যাটাস দিয়ে অভিযুক্ত বিল্লাল কে তিরস্কার করেন। 

বিষয়টি চুনারুঘাট থানা পুলিশের নজরে আসলে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে একদল পুলিশ ওই বিল্লাককে আটক করে আদালতে সোপর্দ করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী