অসুস্থতায় কথা জানিয়ে দোয়া চাইলেন ওমর সানী
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

অসুস্থতায় কথা জানিয়ে দোয়া চাইলেন ওমর সানী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০৪:০৪:২০ পূর্বাহ্ন

অসুস্থতায় কথা জানিয়ে দোয়া চাইলেন ওমর সানী

জনপ্রিয় নায়ক ওমর সানী


নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। বর্তমানে অভিনয়ে ব্যস্ততা কমলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান জানান দেন। এবার নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে দোয়া চাইলেন অভিনেতা।

রোববার (১১ জুন) দুপুরে এক ফেসবুক পোস্টে ওমর সানী লেখেন, ‘অসুস্থতায় দোয়া চাওয়া উচিত, তাই সবাই দোয়া করবেন।’

এ বিষয়ে সংবাদমাধ্যমকে ওমর সানী জানান, অসুস্থতা তেমন গুরুতর নয়। তিনি বলেন, বেশি কিছু হয়নি। ঠাণ্ডার জন্য এন্টিবায়োটিক ওষুধ খাচ্ছি। আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে পারি।’

উল্লেখ্য, সর্বশেষ ওমর সানীকে শুটিং করতে দেখা যায় জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমায়। এতে ওমর সানী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী