পেনশন স্কিম নিয়ে আন্দোলন:শিক্ষক নেতাদের সঙ্গে বসছেন ওবায়দুল কাদের
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

পেনশন স্কিম নিয়ে আন্দোলন:শিক্ষক নেতাদের সঙ্গে বসছেন ওবায়দুল কাদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৪ ০৮:৪৭:৫৭ পূর্বাহ্ন

পেনশন স্কিম নিয়ে আন্দোলন:শিক্ষক নেতাদের সঙ্গে বসছেন ওবায়দুল কাদের

ছবি: সংগৃহীত


সর্বজনীন পেনশন স্কিম নিয়ে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ওবায়দুল কাদের আমাদের সঙ্গে বৈঠকের কথা বলেছেন। সকালে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এখনও সময় জানানো হয়নি। আন্দোলন চলমান থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। 

এদিকে, বুধবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে মূল ফটকে শিক্ষক সমিতির নেতারা দুপুর ১২টা থেকে কর্মবিরতি পালন করেছেন। 

জৈন্তা বার্তা / টিটু