শ্রীমঙ্গলে হোটেল বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ৫
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শ্রীমঙ্গলে হোটেল বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ০৫:০০:১৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে হোটেল বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ৫

শ্রীমঙ্গলে হোটেল বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ৫


শ্রীমঙ্গলে হোটেল কর্মচারীকে রুমে আটকে রেখে মারধর ও জোরপূর্বক বলৎকারের অভিযোগে একই হোটেলের ৫ কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ১১ জুন রাতে শহরের হবিগঞ্জ রোডস্থ পাঁচভাই হোটেল থেকে শ্রীমঙ্গল থানা পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে।

পুলিশ সুত্রে জানা যায়, হোটেলের এক কর্মচারীর মোবাইল চুরির ঘটনায় রায়হান (১৭) নামের হোটেল কর্মচারীকে মারপিট ও বলৎকারের ঘটনায় পাঁচভাই হোটেলের কর্মচারী আব্দুর রহমান সোহান, রুবেল আহমেদ, সাজিদ মিয়া, মেহেদী হাসান মাসুম ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃতদের মধ্যে রুবেল আহমদের একটি মোবাই চুরি হলে রায়হানকে সন্দেহ করে রুবেল আহমদ। পরে রুবেল আহমদ তাঁর ৪ সহকর্মীকে নিয়ে রায়হানকে স্টেশন রোড থেকে ধরে এনে হোটেলের স্টাফ রুমে আটকে রেখে মারধর করেন।

রাতে হোটেল কর্মচারী আব্দুর রহমান সোহান, রুবেল আহমেদ ও সাজিদ মিয়া মিলে রায়হানকে জোরপূর্বক বলৎকার করে। এক পর্যায়ে রায়হান অসুস্থ হয়ে পড়লে ভোরবেলা তাকে স্টাফ রুম থেকে বের করে দেয় তারা।

গুরুতর অসুস্থ রায়হান বাড়ি গিয়ে তার পরিবারে ঘটনা জানায়। গুরুতর অসুস্থ অবস্থায় রায়হানকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন তাঁর স্বজনরা।

সেখানে তার অবস্থা অবনতি হওয়াতে চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ ঘটনায় রায়হানের ভাই শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ করলে ঘটনার সাথে জড়িত ৫ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন