শুটিং সেটে ঢুকে পড়ল অজগর
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৭ AM

শুটিং সেটে ঢুকে পড়ল অজগর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৩ ০৭:৪৭:১৪ AM

শুটিং সেটে ঢুকে পড়ল অজগর

ছবি: সংগৃহীত


বাইরে ভোরের আলো ফুটে উঠছে। উত্তরবঙ্গের হোটেলে তখন একে একে সকলের ঘুম ভাঙছে। ঠিক সেই মুহূর্তেই ভেসে এলো চিৎকার। হোটেলকর্মী এবং ইউনিটের সদস্যদের জটলার আওয়াজ শুনে ছুটে গেলেন অভিনেতা দেব, বিশ্বনাথ বসু, সোহম চক্রবর্তীরা। 

সেখানে পৌছেই অবাক সবাই! এক হোটেলকর্মীর হাতে বিশাল একটা অজগর! যেটা ঢুকে পড়েছিল হোটেল চত্বরে। ওপার বাংলার জনপ্রিয় দুই অভিনেতা দেব-সোহমের ‘প্রধান’ সিনেমার শুটিং সেটে এ ঘটনাই ঘটেছে।

‘প্রধান’ ছবির শুটিং চলছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার সকালে সেখানেই এই মারাত্মক ঘটনার সাক্ষী থাকলেন অভিনেতারা। হোটেলের নীচ থেকে উদ্ধার হল এক বিশালকায় অজগর। ছবিতে দেব ছাড়াও টলিপাড়ার বহু অভিনেতা রয়েছে

অজগরটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বিশ্বনাথ বসু লিখেছেন, ‘যা দেখলাম, সেটা শুধু চিড়িয়াখানা বা টিভির পর্দায় দেখা যায়।’ অনেকেই অভিনেতাকে সাপটির সঙ্গে ছবি তুলতে অনুরোধ করেছেন। কিন্তু বিশ্বনাথ জানান, তার সাহসে কুলায়নি। 

বিশ্বনাথ মজা করে দেব প্রসঙ্গে বলেছেন, দূরে ‘চাঁদের পাহাড়’-এর শঙ্কর নির্ভয়। শুধু দেব নন, ভয় পাওয়ার পাত্র নন অভিনেতা সোহম চক্রবর্তীও। তিনি অজগরটিকে হাতে নিয়ে ছবি তুলেছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সোহম লেখেন, ‘সুপ্রভাত। আজকের সকালের প্রধান আকর্ষণ!’

অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। সাপটি ধরার পর বন বিভাগের কর্মকর্তাদের খবর দিলে তারা এসে এটি নিয়ে যায়। এ ঘটনায়, শুটিং ফ্লোরে অজগরের আগমনে ইউনিটের সদস্যদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে