৫০ বছরেও থেমে নেই প্রভুদেবা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

৫০ বছরেও থেমে নেই প্রভুদেবা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ১১:৫৮:১৬ পূর্বাহ্ন

৫০ বছরেও থেমে নেই প্রভুদেবা

ছবি সংগৃহীত


বলিউডের নামী কোরিয়োগ্রাফার প্রভুদেবা ৫০ বছর বয়সে আবারও বাবা হলেন। তার দ্বিতীয় পক্ষের স্ত্রী ড. হিমানি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সংবাদমাধ্যমে এ খবরে জানিয়েছেন প্রভুদেবা নিজেই।

এ নিয়ে চতুর্থবার বাবা হলেন প্রভুদেবা। প্রথম পক্ষের স্ত্রী রামলতা এবং প্রভুদেবার তিনটি পুত্রসন্তান ছিল। সবচেয়ে বড় ছেলে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান ২০০৮ সালে। বাকি দুই ছেলে থাকে রামলতার সঙ্গে।

এ প্রসঙ্গে প্রভুদেবা সংবাদ মাধ্যমকে বলেন, হ্যাঁ, এটা সত্যি। ৫০ বছরে পৌঁছে আমি ফের বাবা হয়েছি। আমার খুবই আনন্দ লাগছে।

প্রভুদেবা আরও জানান, এবার কাজের চাপ কমিয়ে পরিবারের সঙ্গে অনেক বেশি সময় কাটাবেন। বলেছেন, আমি এরই মধ্যে কাজের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছি। আমার মনে হয়েছিল কাজের চাপে ছুটে বেড়াচ্ছি। এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই।

প্রথম স্ত্রী রামলতাকে ডিভোর্সের ৯ বছর পর ২০২০ সালে ড. হিমানিকে বিয়ে করেন প্রভুদেবা। দ্বিতীয় বিয়ে দীর্ঘদিন গোপন রেখেছিলেন তারা। চলতি বছর এপ্রিলে প্রভুদেবার ৫০তম জন্মদিনে একটি ভিডিওতে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান হিমানি।

ভিডিওতে দেখা যায়, হিমানি জানাচ্ছেন গত তিন বছর তারা একসঙ্গে আছেন। তাদের একসঙ্গের যাত্রাকে ‘অপূর্ব’ বলে বর্ণনা করেন তিনি। শৃঙ্খলাবদ্ধ প্রভুদেবার পরিশ্রম করার মানসিকতা তাকে মুগ্ধ করেছে।

একজন ব্যক্তি কী করে একইসঙ্গে মজাদার, যত্নশীল এবং প্রেমিক হতে পারেন, সেটা প্রভুদেবাকে দেখলেই বোঝা যায়। তার রসিকতাবোধ ও উপস্থিতি মন ভালো করে দেয় হিমানির। প্রভুদেবার স্ত্রী হিসেবে নিজেকে ভাগ্যবতী বলে মনে করেন তিনি।


জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী