ইউটিউব চ্যানেল হ্যাকের অভিযোগে অপুর বিরুদ্ধে জিডি
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫১ PM

ইউটিউব চ্যানেল হ্যাকের অভিযোগে অপুর বিরুদ্ধে জিডি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ০৪:০৬:১৬ AM

ইউটিউব চ্যানেল হ্যাকের অভিযোগে অপুর বিরুদ্ধে জিডি

চিত্রনায়িকা অপু বিশ্বাস


চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে অন্যরকম এক অভিযোগ দায়ের হলো হাতিরঝিল থানায়। সাধারণ ডায়েরি করে জানানো হলো, ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন অপু বিশ্বাস। ফিরিয়ে দিতে চেয়েছেন টাকাও! আর এই অভিযোগ এনেছেন চলচ্চিত্রেরই মানুষ, প্রযোজক সিমি ইসলাম কলি।

রাজধানীর হাতিরঝিল থানায় সোমবার রাতে জিডিটি করেন তিনি। যার নম্বর-১১১৫। অপু বিশ্বাস ছাড়াও জাহিদুল ইসলাম অপু নামে আরেকজনকে জিডিতে বিবাদী করা হয়েছে।

জিডিতে সিমি উল্লেখ করেন, গত ২০১৬ সালের জুনে হাই এসকে ‘ফিল্মস ইন্টান্যাশনাল’ ও ‘এসকে ফিল্মস ইন্টান্যাশরাল ৭৭১২’ নামের ইউটিউব চ্যানেল খুলি। বিবাদী অপু বিশ্বাস (৩৫) ও জাহিদুল ইসলাম অপু (৩০) গত ২৯/০৮/২৩ ইং আনুমানিক ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন। গত ৩১/০৮/২৩ ইং তারিখ সকাল ৮টার সময় ২ নম্বর বিবাদী ১ নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবে বলে জানান।

জিডিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে ২ নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে ১০০০০০ টাকা দাবি করেন। এ টাকা দিলে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবে, টাকা না দিলে ফেরত দেবে না বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন। বিষয়টি সাইবার ক্রাইম শাখায় কথা বলে সাধারণ ডায়েরি করা হলো।

বিষয়টি নিয়ে সিমি বলেন, ‘পরী মণির ছেলের জন্মদিনে অপু বিশ্বাস চেইন পরিয়ে দিয়েছিলেন। আমি সেটা রিল আকারে আমার চ্যানেলে দিয়েছিলাম। সেটাকেই স্ট্রাইক মারেন অপু বিশ্বাস। এরপর অপুর টিমের সঙ্গে যোগাযোগ করি। সেই টিমের সদস্য জাহিদুল ইসলাম জানায়, অপু বিশ্বাসকে একটা ফোন দিয়ে বিষয়টির সমাধা করার। পরে ফোন দিলেও নানা গড়িমসি করতে থাকেন অপু বিশ্বাস। এরমধ্যে আমার অপর একটি চ্যানেলেও হ্যাক করা হয়।’

টাকা চাওয়ার বিষয়ে এই প্রযোজক বলেন, ‘এক পর্যায়ে আমি প্রযোজক খোরশেদ আলম খসরু, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুকে দিয়ে ফোন দিলেও কাজ হয়নি। অপুর ইউটিউব টিমের জাহিদুল ইসলাম আমার কাছে ১০ লাখটা চেয়েছেন। তাহলে সব কিছু সমাধান হবে বলে জানান।’

প্রসঙ্গত, জিডির প্রসঙ্গটি নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

ডিডি



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার