মৌলভীবাজারে কোকো'র মৃ ত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

মৌলভীবাজারে কোকো'র মৃ ত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ০৭:০০:০৮ পূর্বাহ্ন

 মৌলভীবাজারে কোকো'র মৃ ত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফত রহমান কোকো'র দশম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ করেছে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি। 

শনিবার (২৫ জানুয়ারি)  বিকেল সাড়ে ৩ টায় স্থানীয় মহসিন অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যেগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু। 

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মিল্লাত হোসেন মিরাশদার, আতিকুর রহমান জরিফ,

আব্দুল মোছাব্বির, আলকাস মিয়া, মকবুল হোসেন, আব্দুল জব্বার আজাদ, এমদাদুল হক, টিটু দাস, মকবুল হোসেন, মোবারক হোসেন, পরিবহন শ্রমিক নেতা মিসির আলী, যুব নেতা মুরাদ হোসেন সুমন, জেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান খান পাশা, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ, কৃষক দল নেতা তাজু মিয়াসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া মধু গেল ১৬ বছর জিয়া পরিবারের উপর আওয়ামী সরকারের অমানবিক দমন-পীড়ন, রাজনৈতিক হয়রানির বর্ননা করতে গিয়ে বলেন, 'সেদিন ছোট ভাই আরাফাত কোকো'র  মৃতুতে বড় ভাই তারেক রহমান শেষ দেখা দেখতে পারেননি। বিদেশে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সহ্যহীন কষ্ট দেয়া হয়েছিল'। তিনি বলেন, আরাফাত রহমান কোকো সুচিকিৎসা পেলে হয়তো তিনি আজো আমাদের মাঝে বেঁচে থাকতেন'।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার একদিকে দেশকে লুটেপুটে নিঃস্ব করেছে, অন্যদিকে বিএনপিকে নিঃস্ব করতে নির্যাতন-নিপীড়ন, হামলা মামলার মাধ্যমে জর্জরিত করেছেন। বিএনপি গণমানুষের দল, এ দলকে কোনদিন নিঃস্ব করা যাবে না সেটা খুনি  হাসিনার জানা ছিল না।

দোয়া-মাহফিল অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকো ও মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী। 

দোয়া মাহফিল শেষে  ১৬শ' দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।  

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন