চুরি করা টাকা গিলে ফেললেন বিমানবন্দরের কর্মী
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৭ PM

চুরি করা টাকা গিলে ফেললেন বিমানবন্দরের কর্মী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৩ ১০:৩৯:৩৪ AM

চুরি করা টাকা গিলে ফেললেন বিমানবন্দরের কর্মী

ছবি: সংগৃহীত


চীনা এক যাত্রীর কাছ থেকে চুরি করা নগদ অর্থ গিলে ফেলেছেন ফিলিপাইনের বিমানবন্দরের এক কর্মী। এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর ফিলিপাইনের কর্তৃপক্ষ ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

সংবাদমাধ্যম সিএনএন ফিলিপাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর ম্যানিলার নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে ওই ঘটনা ঘটেছে।

বিমানবন্দরের পরিবহন নিরাপত্তা কার্যালয় (ওটিএস) মঙ্গলবার ফেসবুকে এই ঘটনা সম্পর্কে একটি বিবৃতি পোস্ট করেছে। এতে বলা হয়েছে, চীনা এক পর্যটকের ব্যাগ থেকে চুরি করা ৩০০ মার্কিন ডলার নগদ অর্থ গিলে ফেলার ঘটনায় জড়িত নিরাপত্তা কর্মকর্তার পরিচয় পাওয়া গেছে এবং ইতিমধ্যে প্রমাণ সংগ্রহের কাজ শুরু হয়েছে।

অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই নিরাপত্তা কর্মকর্তা তার মুখে নগদ অর্থ ভরছেন। হাতের একটি আঙুল ব্যবহার করে মুখের মধ্যে অর্থ ঢুকিয়ে দিচ্ছেন তিনি। এক পর্যায়ে পানি দিয়ে তা গিলেও ফেলেন। এ সময় রুমাল দিয়ে মুখ আড়াল করতেও দেখা যায় তাকে।

ফেসবুকে দেওয়া পোস্টে ওটিএস বলছে, সম্প্রতি নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের একজন সিকিউরিটি স্ক্রিনিং অফিসারের (এসএসও) বিরুদ্ধে অর্থ চুরির অভিযোগ পাওয়া গেছে। বিমানবন্দরের সংশ্লিষ্ট শাখায় যাত্রীর ব্যাগ থেকে ৩০০ মার্কিন ডলার চুরি করেছিলেন তিনি। বিমানবন্দরের একজন নিরাপত্তা কর্মী ওই অর্থ গিলে ফেলেছেন বলে অভিযোগ পাওয়ার পর ওটিএস তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।

সংস্থাটি বলেছে, এই ঘটনা নিয়ে ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ফিলিপাইন ন্যাশনাল পুলিশ এভিয়েশন সিকিউরিটির সাথে কাজ করছে তারা।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চীনা এক পর্যটকের হাতে বহন করা ব্যাগ এক্স-রে মেশিনে স্ক্যান করার সময় ডলার নিয়েছিলেন ওই কর্মকর্তা। দেশটির কর্মকর্তারা বলেছেন, এই ঘটনার তদন্ত চলমান থাকায় চার স্ক্রিনিং কর্মকর্তাকে বহিষ্কার এবং ওই নারী কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন