কুলাউড়ায় জামায়াতের আলোচনা সভা ও দোয়ায় শহীদ দিবস পালন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

কুলাউড়ায় জামায়াতের আলোচনা সভা ও দোয়ায় শহীদ দিবস পালন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৫ ০৭:৩৩:০৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় জামায়াতের আলোচনা সভা ও দোয়ায় শহীদ দিবস পালন

ছবি: নিজস্ব


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারী (শুক্রবার) কুলাউড়ায় জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার – ২ কুলাউড়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির জাকির হোসেন, সহ সেক্রেটারি এম সাইফুল ইসলাম খান প্রমুখ।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শাহেদ আলী বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে। এটা ভাষা শহীদদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে। তাহলেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন সার্থক হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী