প্রথমবার কলকাতার সিনেমায় অপূর্ব
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ PM

প্রথমবার কলকাতার সিনেমায় অপূর্ব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৩ ০৭:১৪:৫৭ AM

প্রথমবার কলকাতার সিনেমায় অপূর্ব

ছবি: সংগৃহীত


প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দেশের ছোট পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। কপ থ্রিলার এ সিনেমার নাম ‘চালচিত্র’। এটি পরিচালনা করবেন প্রতিম ডি গুপ্ত।

যেখানে অপূর্বের সঙ্গে থাকছেন মুনমুন সেনের কন্যা এবং বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন, অভিনেতা টোটা রায় চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় শিল্পীরা।

সিনেমাটি নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল অপূর্বর সঙ্গে। গল্প পছন্দ হওয়ায় গেল শুক্রবার কলকাতায় পাড়ি জমান তিনি। আজ থেকে অংশ নেবেন শুটিংয়ে।

এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি বেশ উত্তেজিত। কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন, তাই আরও ভালো লাগছে ছবিটার অংশ হতে পেরে।’ চরিত্র সম্পর্কে বিস্তারিত না জানালেও পরিচালক জানিয়েছেন সিনেমাটিতে অপূর্বকে পুলিশের চরিত্রে দেখা যাবে।

‘চালচিত্র’ একটি থ্রিলার ঘরানার ছবি। যেখানে অপূর্বকে দেখা যাবে পুলিশের চরিত্রে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে অফিসার কণিষ্ক চট্টোপাধ্যায়। কাজে দুর্ধর্ষ অথচ একাধিক ত্রুটিপূর্ণ এই অফিসারের চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী। এই অফিসাররা তদন্তে নামবেন একগুচ্ছ খুনের ঘটনার। তদন্ত করতে করতে দেখা যাবে তা কোথাও গিয়ে যেন ১২ বছর আগে কণিষ্ক চট্টোপাধ্যায়ের কোনো এক পুরোনো কেসে মিলিত হচ্ছে। পেশার সঙ্গে সঙ্গে চার পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও উঠবে ঝড়।

এম সি



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার