মেয়ের বিয়ের ১৮ লাখ টাকা খেয়ে ফেলছে উইপোকার দল
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৩ PM

মেয়ের বিয়ের ১৮ লাখ টাকা খেয়ে ফেলছে উইপোকার দল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৩ ০৮:২২:৩৬ AM

মেয়ের বিয়ের ১৮ লাখ টাকা খেয়ে ফেলছে উইপোকার দল

ছবি: সংগৃহীত


মেয়ের বিয়ের জন্য তিল তিল করে জমানো ১৮ লাখ রুপি ব্যাংকের লকারে রেখেছিলেন ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার বাসিন্দা অলকা পাঠক; সেই টাকা খেয়ে নিয়েছে ‍উইপোকার দল। এ ঘটনায় মাথায় হাত পড়েছে  এবং ব্যাংক কর্তৃপক্ষের। কী করে ঘটল এমন ঘটনা?

গত বছর অক্টোবরে নগদ ১৮ লাখ টাকা এবং গয়না ব্যাঙ্কের লকারে রেখেছিলেন অলকা।। ছোট মেয়ের বিয়ের জন্য ওই টাকা জমিয়েছিলেন তিনি। মোরাদাবাদে ছোটো একটি ব্যবসা চালান অলকা, পাশপাশি গৃহশিক্ষকতা করেন। মেয়ের বিয়ের জন্য উপার্জিত অর্থ থেকে ধীরে ধীরে কয়েক বছরে এই অর্থ জমিয়েছিলেন তিনি।

অলকার দাবি, তিনি জানতেন না যে লকারে টাকা রাখা যায় না। এ কারণে এত বড় সর্বনাশের কথা ভাবতে পারেননি তিনি। সম্প্রতি কেওয়াইসির জন্য ব্যাংক কর্তৃপক্ষ ডেকে পাঠায় তাকে। সোমবার ব্যাংকে এসে সেই কাজ সেরে লকারে রাখা সম্পদ ঠিক আছে কি না দেখতে গিয়েই মাথায় হাত পড়ে তার।

লকার খুলে অলকা দেখেন, টাকা নেই, ভেতরে কিলবিল করছে উইপোকা। কী ঘটেছে— তা আর বুঝতে বাকি থাকে না তার। দ্রুত ঘটনার কথা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান তিনি। ব্যাঙ্ক ম্যানেজার জানিয়েছেন, উচ্চ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন