বড়লেখায় স্কুলের নৈশ প্রহরীর স্ত্রীকে ধর্ষণ ধ*র্ষণের অ*ভিযোগে চাচা শশুড় গ্রে*প্তার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

বড়লেখায় স্কুলের নৈশ প্রহরীর স্ত্রীকে ধর্ষণ ধ*র্ষণের অ*ভিযোগে চাচা শশুড় গ্রে*প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ১০:৩৯:৩৫ পূর্বাহ্ন

বড়লেখায় স্কুলের নৈশ প্রহরীর স্ত্রীকে ধর্ষণ ধ*র্ষণের অ*ভিযোগে চাচা শশুড় গ্রে*প্তার

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভাতিজার বউকে (৩৪) ধর্ষণের অভিযোগে চাচা শশুড় কয়েছ আহমদ (৩৬) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার গাজিটেকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ভিক্টিম থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত কয়েছকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত কয়েছে গাজিটেকা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার গৃহবধু নিজ গৃহে শুয়ে থাকেন। তার স্বামী একটি বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত। শুক্রবারের রাতের খাবার খেয়ে তিনি কর্মস্থলে চলে যান। সেই সুযোগে কয়েছ আহমদ ঘরে প্রবেশ করে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় গৃহবধু কৌশলে ঘরের দরজা বন্ধ করে চিৎকার করলে বাড়ির লোকজন এসে কয়েছ আহমদকে আটক করেন। পরে বিষয়টি বড়লেখা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত কয়েছ আহমদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ শনিবার বিকেলে জানান, ভাতিজার বউকে ধর্ষণের অভিযোগে কয়েছ আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ভিক্টিম থানায় মামলা করেছেন। কয়েছে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ