২৪ হাজার প্রবাসী গ্রে প্তা র করল সৌদি সরকার
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ AM

২৪ হাজার প্রবাসী গ্রে প্তা র করল সৌদি সরকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৩/২০২৫ ০৩:৪৭:১৮ AM

২৪ হাজার প্রবাসী গ্রে প্তা র করল সৌদি সরকার

ছবি : সংগৃহীত


সৌদি সরকার এক সপ্তাহে প্রায় ২৪ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ২৩ হাজার ৮৬৫ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 

এদের মধ্যে ১৬ হাজার ৬৪৪ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৩ হাজার ৮৯৬ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৩২৫ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৪৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের মধ্যে ৬৭ শতাংশ ইউথোপিয়ান, ২৯ শতাংশ ইয়েমেনি এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। 

এদের পাশাপাশি ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার অভিযোগে।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা