২ বছরে ধরে পেটে ব্যথা, বেরোলো স্ক্রু-হেডফোন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১০ PM

২ বছরে ধরে পেটে ব্যথা, বেরোলো স্ক্রু-হেডফোন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৩ ০৯:৪৪:৪৭ AM

২ বছরে ধরে পেটে ব্যথা, বেরোলো স্ক্রু-হেডফোন

ছবি: সংগৃহীত


অসহ্য পেটে ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ৪০ বছর বয়সী যুবক। পেটের এক্স-রে করতেই চোখ কপালে ওঠে ভারতের পাঞ্জাবের মোগা হাসপাতালের চিকিৎসকদের।

এক্স-রে রিপোর্টে দেখা যায়, পেটের মধ্যে সাজানো রয়েছে রাখি, হেডফোন, আলপিন, লকেট, স্ক্রু ও আরও বহু সামগ্রী। এক মুহূর্ত দেরি না করে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। তবে এমন ঘটনায় বিস্মিত গোটা হাসপাতাল।

চিকিৎসকেরা জানিয়েছেন, কুলদীপ নামের ওই যুবক ‘পিকা ডিসঅর্ডার’-এর শিকার। খাওয়ার জিনিস নয়, এমন জিনিস খাওয়ার প্রবণতা তৈরি হয় এই রোগে। কুলদীপও তাই হাতের সামনে যা পেতেন, তা খেয়ে নিতেন।

গত দু’বছর ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন কুলদীপ। পেটে ব্যথা হলেই ওষুধ খেতেন। তখনকার মতো সুস্থ হতেন। কিছু দিন আগেই ফের পেটে ব্যথা শুরু হয় তার। সেই সঙ্গে প্রচণ্ড জ্বর। আর থাকতে না পেরে হাসপাতালে যান কুলদীপ। চিকিৎসকেরা প্রথমে পেটে ব্যথার কারণ বুঝতে পারছিলেন না। এক্স-রে করতেই জানা যায় গোটা বিষয়টি।

অস্ত্রোপচার করে পেট থেকে জিনিসপত্র বার করা সম্ভব হলেও এখনও বিপদমুক্ত নন তিনি। কুলদীপকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ