১০০ কেজি গাঁজা খেয়ে নিল ভেড়ার পাল
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১০ PM

১০০ কেজি গাঁজা খেয়ে নিল ভেড়ার পাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৩ ০৮:৫২:২১ AM

১০০ কেজি গাঁজা খেয়ে নিল ভেড়ার পাল

ছবি: সংগৃহীত


এক দুই কেজি নয় প্রায় ১০০ কেজি গাঁজা। সবটাই খেয়ে সাবাড় করে দিয়েছে ভেড়ার পাল। এরপর যা হওয়ার তাই হলো—নেশায় বুঁদ! শুরু হয় ভেড়ার পালের অস্বাভাবিক আচরণ। কখনো উঁচু উঁচু লাফ দিচ্ছে, আবার কখনো ছাগলের মতো আচরণ করছে। অবাক করা এ কাণ্ড ঘটেছে গ্রিসের থেসালিতে।

জানা গেছে, এবার দেশটিতে ভয়াবহ বন্যা হয়েছে। এর ফলে অনেক অঞ্চলেই জনজীবন বিপর্যস্ত। বিপর্যস্ত অঞ্চলে ওই ভেড়ার পালটি খাবারের খুঁজে পৌঁছে গিয়েছিল গাঁজার এক খামারে। সেখানে সবুজ পাতা দেখে সেগুলো খাবার মনে করে চড়াও হয় সেখানে। সব গাঁজা খেয়ে সাবাড় করে দেয় ভেড়ার পাল।

এমন দৃশ্য দেখে মাথায় হাত খামার মালিকের। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, বুঝতে পারছি না হাসব না কাঁদবো। প্রথমে তাপপ্রবাহের কবলে পড়ে অনেক ফসল নষ্ট হলো। এরপর বন্যা এলো। প্রায় সবই হারিয়ে ফেলেছিলাম। শেষে এই কাণ্ড! ভেড়াগুলো গ্রিনহাউসে ঢুকে পড়ে সব খেয়ে সাফ করে দিয়েছে।

খামারের মালিকই জানিয়েছেন, নেশায় বুঁদ ভেড়ার পাল ছাগলের চেয়েও উঁচুতে লাফ দিচ্ছিল। প্রসঙ্গত, ওষধি কাজের জন্য গাঁজার চাষ গ্রিসে। ২০১৭ সাল থেকে তা বৈধ বলে ঘোষণা করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ