বিল পাশ করে শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৩ PM

বিল পাশ করে শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৩ ১২:১২:০৬ PM

বিল পাশ করে শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহিত


শাটডাউন এড়াতে হাউস অব কমনস এবং সিনেটের মধ্যে সমঝোতা হয়েছে। স্বল্পমেয়াদি এই সমঝোতার ফলে অচলাবস্থা থেকে বেঁচে গেল যুক্তরাষ্ট্র। খবর- বিবিসি

এই সমঝোতা না হলে বেতন বন্ধ হয়ে যেত কয়েক লাখ সরকারি কর্মচারীর। এতে অচল হয়ে পড়ত সরকারের গুরত্বপূর্ণ বিভিন্ন সেবা।

ইউক্রেনের জন্য কোনো সহায়তা না রেখেই মার্কিন সরকারকে আগামী নভেম্বরের মধ্যভাগ পর্যন্ত অর্থায়ন সংক্রান্ত একটি বিল ৮৮-৯ ভোটে পাশ হয়েছে সিনেটে। ৪৫ দিনের এই পরিকল্পনা প্রস্তাবটি উত্থাপন করেন মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি। এটি পাশ হওয়ায় আপাতত স্বস্তি পেল ডেমোক্র্যাট সরকার।

এর আগে গতকাল যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভে কেন্দ্রীয় সরকারকে অর্থায়ন করার বিলটি উত্থাপন করা হলে তাতে সমর্থন জানায়নি রিপাবলিক। এত ঝুঁকিতে পড়েছিল বাইডেন প্রশাসন।

শেষ পর্যন্ত চুক্তিটি হওয়ায় বড় ধরনের বিপদ থেকে বাঁচল যুক্তরাষ্ট্র। চুক্তি না হলে রোববার (১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে অচল হয়ে পড়ত মার্কিন সরকারের একটি বড় অংশ। 

যদিও রিপাবলিকানদের চেয়ে এই প্রস্তাবে ডেমোক্র্যাটদের সমর্থন বেশি ছিল। অন্তত ৯০ জন রিপাবলিকান সদস্য বিপক্ষে ভোট দিয়েছেন।

মূলত কট্টর ডানপন্থি রিপাবলিকানরা সরকারের ব্যয় কমানোর দাবিতে অনড় থাকায় বিল পাশ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত আইনপ্রণেতাদের একটি বড় অংশ সরকার অচল হওয়া এড়ানোর পক্ষে ভোট দেন।

SH



শীর্ষ সংবাদ:

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন