মেসির জোড়া গোলে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামি
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৪ PM

মেসির জোড়া গোলে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৪/২০২৫ ১১:০২:২৭ AM

মেসির জোড়া গোলে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামি

ছবি : সংগৃহীত


লিওনেল মেসির জোড়া গোলে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামি। গতকাল বুধবার (৯ এপ্রিল) রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

প্রথম লেগে ১-০ তে হারে পিছিয়ে ছিল মায়ামি। তার ওপর ম্যাচের ৯ মিনিটে অ্যারন লং’য়ের গোলে লস অ্যাঞ্জেলেস লিড নিলে ২-০ তে পিছিয়ে পড়ে মায়ামি। তবে ৩৫ মিনিটে দারুণ এক শটে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান মেসি।

এরপর ৬১ মিনিটে ফেদেরিকো রোদোন্দোর গোলে ম্যাচে লিড নেয়ার পাশাপাশি অ্যাগ্রিগেটে দলকে ফেরান সমতায়। এরপর ৮৪ মিনিটে পেনাল্টি থেকে আবারও গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি। তাতেই সেমিফাইনালে পা দেয় ইন্টার মায়ামি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু