২০২৬ বিশ্বকাপে কি খেলবেন মেসি?
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৪ PM

২০২৬ বিশ্বকাপে কি খেলবেন মেসি?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮/০৪/২০২৫ ০২:২৪:৫৮ AM

২০২৬ বিশ্বকাপে কি খেলবেন মেসি?


কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে লিওনেল মেসির পরবর্তী বিশ্বকাপ খেলা নিয়ে চলছে তুমুল আলোচনা। তবে এই প্রসঙ্গ যতবারই আসে, ততবারই মেসি উত্তর এক থাকে। অর্থাৎ, বিশ্বকাপ গড়ানোর আগে নিশ্চিত করে বলতে চান না কিছু তিনি।  

এবার ‘সিম্পলি ফুটবল’ অনুষ্ঠানেও এই বিষয়ে কথা বলেন মেসি। এই অনুষ্ঠানটি হচ্ছে আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার কিকে উলফের। সম্প্রতি মায়ামি কমপ্লেক্সে গিয়ে মেসির বিশ্বকাপ ভাবনা শুনেছেন কিকে ও তার ছেলে পেদ্রো। আর্জেন্টিনার অধিনায়ক বলেছেন, ‘সত্যি হচ্ছে, আপনি যদি থামতে এবং এটি নিয়ে ভাবতে চান তাহলে এখনও সময় আছে। তবে এটাও ঠিক সময় দ্রুত চলে যায়। আমি দেখব কেমন অনুভব করব। অবশ্যই এটা নিয়ে ভাবছি। তবে লক্ষ্য স্থির করতে চাচ্ছি না।’

তবে বিশ্বকাপের বছর তার কাছে গুরুত্বপূর্ণ জানিয়ে মেসি বলেন, ‘আমার জন্য এ বছর খুবই গুরুত্বপূর্ণ। দিন ধরে ধরে এগিয়ে যেতে চাই এবং শারীরিকভাবে কেমন অনুভব করব সেটার ওপর নির্ভর করবে। সেখানে থাকতে পারব কি না এ নিয়ে আমাকে সৎ থাকবে হবে। ’

২০১৪ বিশ্বকাপের ফাইনাল হারের যন্ত্রণার কথা জানিয়েছেন মেসি। ৩৭ বছর বয়সী প্লে মেকার বলেছেন, ‘২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারাটা আমার জন্য যন্ত্রণার ছিল। পরে চ্যাম্পিয়ন হওয়ায় সবকিছু সহনীয় হয়েছে। দৃষ্টিভঙ্গি পাল্টেছে। দুটি বিশ্বকাপ জিততে পারতাম, তবে আমার বিশ্বকাপ আছে।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু