সিলেটে বাংলাদেশের টেস্ট দেখা যাবে যে চ্যানেলে
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩৩ PM

সিলেটে বাংলাদেশের টেস্ট দেখা যাবে যে চ্যানেলে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮/০৪/২০২৫ ০২:৫৬:৪১ AM

সিলেটে বাংলাদেশের টেস্ট দেখা যাবে যে চ্যানেলে

ফাইল ছবি


ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছিল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল—বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। তারপর অনেক বছর ধরে দেশের মাঠে হওয়া প্রতিটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচই দেখা যেত বিটিভির পর্দায়। তবে স্যাটেলাইট যুগের আবির্ভাবে ধীরে ধীরে সেই দৃশ্যপট বদলাতে থাকে।

টি স্পোর্টস, গাজী টিভি, মাছরাঙা, নাগরিক টিভির মতো বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো পরে সম্প্রচারের দায়িত্ব নেয়। কিন্তু এবার ভিন্ন এক প্রেক্ষাপটে আবারও বাংলাদেশের ঘরের মাঠের একটি আন্তর্জাতিক সিরিজ সরাসরি সম্প্রচারে ফিরছে বিটিভি। বিটিভি নিশ্চিত করেছে, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন দুই টেস্টের সিরিজ সরাসরি সম্প্রচার করবে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইট ফিড গ্রহণের মাধ্যমে এই সম্প্রচার হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিটিভি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবি কর্তৃক নির্ধারিত স্যাটেলাইট ফিড গ্রহণের মাধ্যমে বিটিভি প্রতিদিনের খেলা সরাসরি সম্প্রচার করবে। সরাসরি সম্প্রচারের সমন্বয়কারীর দায়িত্বে থাকবেন ঢাকা কেন্দ্রের নিয়ন্ত্রক প্রকৌশলী আরিফুল হাসান।

বিসিবি অনেক চেষ্টা করেও এই সিরিজটির জন্য কোনো সম্প্রচার স্বত্ব পার্টনার খুঁজে পায়নি। ১৯ মার্চ একটি ওপেন টেন্ডারের মাধ্যমে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) ও আর্থিক প্রস্তাব আহ্বান করলেও ৭ এপ্রিল পর্যন্ত কোনো বিড জমা পড়েনি। সময় কম থাকায় এবং অন্য কোনো বিকল্প না থাকায়, বিসিবি শেষ পর্যন্ত দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে খেলা পৌঁছে দিতে ভরসা রেখেছে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম বিটিভির ওপর।

বিসিবির এক দায়িত্বশীল সূত্র জানায়, সিরিজটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে সংশয় থাকার কারণেই সম্প্রচার প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখায়নি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ঘরের মাঠের সিরিজগুলো টি স্পোর্টস ও গাজী টিভিতে দেখা যেত, যা সম্প্রচার করত মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়াম। তবে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। সিলেটে শুরু হতে যাওয়া প্রথম টেস্টটি মাঠে গড়াবে ২০ এপ্রিল, আর ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু