তিস্তার পানি বেড়ে সিকিমে বন্যা, নিখোঁজ ২৩ সেনা
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৩ PM

তিস্তার পানি বেড়ে সিকিমে বন্যা, নিখোঁজ ২৩ সেনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৩ ১২:৩৮:২৩ PM

তিস্তার পানি বেড়ে সিকিমে বন্যা, নিখোঁজ ২৩ সেনা

সিকিমে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে


ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে অতি ভারি বর্ষণে তিস্তা নদীর পানি বেড়ে সৃষ্ট আকস্মিক বন্যায় নিখোঁজ হয়েছেন দেশটির সেনাবাহিনীর ২৩ সদস্য।

সেনাবাহিনীর বরাত দিয়ে এনডিটিভির বুধবার সকালের প্রতিবেদনে জানানো হয়, নিখোঁজ সেনাদের উদ্ধারে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বিবৃতিতে জানানো হয়, ল্যাচেন উপত্যকার কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। চুংথ্যাং বাঁধ থেকে পানি অপসারণের ফলে নদীর পানি সমতল ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। এর ফলে সিংতামের কাছে বারদাংয়ে রাখা সেনাবাহিনীর যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২৩ সেনা সদস্য নিখোঁজের খবর পাওয়া গেছে। কিছু যানবাহন কাদায় আটকে যাওয়ার খবর পাওয়া যায়। তল্লাশি অভিযান চলছে।

সিকিমে মঙ্গলবার রাতভর ভারি বৃষ্টিপাত হয়। আকস্মিক ভারি বর্ষণের ফলে উত্তর সিকিমের লোনাক হ্রদের পানি উপচে পড়ে তিস্তার পানি সমতল বেড়ে যায়।

সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করে।

উদ্ভূত পরিস্থিতিতে সিকিম রাজ্য প্রশাসন বাসিন্দাদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে।

স্থানীয় বাসিন্দাদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, আকস্মিক বন্যায় ভেসে গেছে সড়ক; উপচে পড়েছে পানির পানি।

বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শনের সময় সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেন, ‘কেউই আহত হননি, তবে জনগণের সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

‘সিংতামে কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ত্রাণ তৎপরতা চলছে।’

ডি ডি



শীর্ষ সংবাদ:

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন