ঈদে মুক্তি পাচ্ছে নিরব-বুবলীর ‘ক্যাসিনো’
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৮ AM

ঈদে মুক্তি পাচ্ছে নিরব-বুবলীর ‘ক্যাসিনো’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ০১:৩১:১২ AM

ঈদে মুক্তি পাচ্ছে নিরব-বুবলীর ‘ক্যাসিনো’

নিরব-বুবলী


‘জয় আর পরাজয়ের মাঝের সময়টাই লাক!’ নিরবের মুখে এমন সংলাপ দিয়ে ক্যাসিনোর টিজারের শুরু হয়েছে। এরপরই রাস্তার পাশ থেকে উদ্ধারকৃত বিপুল পরিমাণ অর্থ পুলিশের হাতে আসে। এরপর শুরু হয় উত্তেজনা।সৈকত নাসির পরিচালিত এ সিনেমাতে আছেন নিরব, বুবলী ও তাসকিন। প্রকাশিত ওই টিজারে কখনও আবেদনময়ী, কখনও রহস্যময়ী বুবলীকে দেখা গেছে। অন্যদিকে নিরব হাজির হয়েছেন গোয়েন্দা পুলিশ হিসেবে, আছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত আলোচিত অভিনেতা তাসকিন রহমান।

এক মিনিটের টিজারটি নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই বলছেন, সিনেমাটি মুক্তির পর আলোচনায় আসবে। টিজারটিতেও সিনেমার মূল বিষয়বস্তু ক্যাসিনোর অন্ধকার জগতকে তুলে আনা হয়েছে বলে জানা গেছে।

নিরব বলেন, শুটিং শেষ করার পরপর ছবিটি মুক্তি পেলে হয়তো ভালো হতো। কিন্তু টানা প্রায় দুই বছর কোভিডসহ আরও কিছু সমস্যা ছিল। ফলে মুক্তি দেওয়া যায়নি। এখন মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ভালো গল্পের ছবি এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শকের কাছে খারাপ লাগবে না ছবিটি।

বুবলী বললেন, ছবিটি অবশেষে মুক্তি পাবে, ভালো লাগছে। ইতোমধ্যে ছবির প্রকাশিত টিজার সবাই পছন্দ করেছেন। থ্রিল, অ্যাকশন ঘরানার ছবি এটি। আমার বিশ্বাস, ঈদে প্রেক্ষাগৃহে বেশ জমবে ছবিটি।চ

সিনেমাটিতে নিরব ও বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের। ২০১৯ সালে সিনেমাটির শুটিং শুরু হয়, শেষ হয় ২০২০ সালে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে