বড়লেখায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ২৮ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

বড়লেখায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ২৮ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ০৭:৩৫:০৯ অপরাহ্ন

বড়লেখায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ২৮ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

ছবি: নিজস্ব


বড়লেখা উপজেলার স্কুল,কলেজ ও মাদ্রসা প্রতিষ্টান থেকে ২০২২ ও ২০২৩ সালে এসএসসি ও দাখিল এবং এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী ২৮ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়েছে। 

রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়নে পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর আওতায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে প্রাইজমানি প্রদান করা হয়। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সুজাউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়ছল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার, ক্রেষ্ট ও সনদ বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল রহমান। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, পাথারিয়া ছোটলিখা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক এনাম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব,গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, সুজাউল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী