পাথর দিয়ে থেঁতলে স্ত্রী ও শাশুড়িকে খু ন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ AM

পাথর দিয়ে থেঁতলে স্ত্রী ও শাশুড়িকে খু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ০৪:৩৪:৪০ PM

পাথর দিয়ে থেঁতলে স্ত্রী ও শাশুড়িকে খু ন

সংগৃহিত


পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও শাশুড়িকে ঘুমন্ত অবস্থায় পাথর দিয়ে থেঁতলে খুন করেছে অভিযুক্ত ব্যক্তি। এরপর দু’টি দেহ টেনে হিঁচড়ে বাড়ির লেবু বাগানে নিয়ে যায়। তুমুল বৃষ্টি ও অন্ধকারের সুযোগ নিয়ে মাটি খুঁড়ে দেহগুলি সেখানেই পুঁতে দেয়। সন্দেহ এড়াতে তার উপর কলাগাছের চারা বসিয়ে দেয় সে।

শুধু তাই নয়, অপরাধ ঢাকতে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে স্ত্রী ও শাশুড়ির নামে নিখোঁজ ডায়েরি করে। যদিও শেষ পর্যন্ত অপরাধ ধামাচাপা দেওয়া যায়নি। পুলিশ অভিযুক্ত ব্যক্তির বাগানে মাটি খুঁড়ে দু’টি পচাগলা দেহ উদ্ধার করেছে। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দেবাশিস পাত্রের সঙ্গে অশান্তির জেরে বাপের বাড়ি চলে গিয়েছিলেন তার স্ত্রী ২৩ বছরের সোনালি দালাল। গত ১২ জুলাই মিটমাটের লক্ষ্যে মেয়ে সোনালিকে নিয়ে তার মা সুমতী দালাল দেবাশিসের বাড়িতে আসেন। কিন্তু ১৯ জুলাই ফের অশান্তি হয়। রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও শাশুড়িকে পাথর দিয়ে থেঁতলে খুন করে দেহ বাগানে পুঁতে দেয় অভিযুক্ত।

থানায় গিয়ে নিখোঁজ ডায়েরিও করে অভিযুক্ত ব্যক্তি। কিন্তু বাড়ির বাগানে কলাগাছের চারার আশপাশে মাটি আলগা দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা পুলিশকে জানান। পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে অভিযুক্ত। পরে দু’টি পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আজ চিকিৎসায় নোবেল ঘোষণা, আলোচনায় ক্ষুধা-পরিতৃপ্তি নিয়ন্ত্রণের গবেষণা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ