এক টুকরো খাবারের জন্য প্রাণ গেছে প্রায় দেড় হাজার ফি লি স্তি নি র
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৭ AM

এক টুকরো খাবারের জন্য প্রাণ গেছে প্রায় দেড় হাজার ফি লি স্তি নি র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ০৭:০৭:১৮ PM

এক টুকরো খাবারের জন্য প্রাণ গেছে প্রায় দেড় হাজার ফি লি স্তি নি র

ছবি : সংগৃহীত


শুধুমাত্র বেঁচে থাকার খাবার আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ১ হাজার ৩৭৩ জন মানুষ। শুক্রবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক মানবাধিকার অফিস। তারা বলেছে, মে মাসের শেষ দিক থেকে বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্রগুলোতে খাবারের আশায় গিয়ে প্রাণ হারিয়েছেন তারা। যারমধ্যে বেশিরভাগকেই গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলের সেনারা।

বিবৃতিতে জাতিসংঘের সংস্থাটি বলেছে, “গত ২৭ মে থেকে খাবারের খোঁজে গিয়ে ১ হাজার ৩৭৩ ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছেন। যারমধ্যে ৮৫৯ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমর্থিত গাজা মানবিক ফাউন্ডেশনের ত্রাণকেন্দ্রের মধ্যে। অপরদিকে ত্রাণকেন্দ্রে যাওয়ার সময় হত্যার শিকার হয়েছেন ৫১৪ জন। এই হত্যাকাণ্ডের বেশিরভাগই সংঘটিত করেছে ইসরায়েলি সেনারা।”

ত্রাণকেন্দ্রে খাবার আনতে যাওয়া প্রায় দেড় হাজার মানুষকে মেরে ফেলা দখলদার ইসরায়েল দাবি করে থাকে, তারা শুধুমাত্র সতর্কতার জন্য গুলি ছোড়ে। কিন্তু সত্যিকারের বাস্তব চিত্র বেরিয়ে আসছে। ইসরায়েল চাইলেও তা চেপে রাখতে পারছে না। এতে করে বাধ্য হয়ে দখলদাররা এখন গাজায় আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর মাধ্যমে ত্রাণ বিতরণে বাধ্য হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান